জুমবাংলা ডেস্ক: সড়ক দুর্ঘটনায় রংপুরের ‘শিশুবক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী নিহত হয়েছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তার মৃত্যু হয়।

রবিবার (১৮ জুন) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী
Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরো দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

মাঝরাতে পদ্মা সেতুতে রিকশা, ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে চালক নিখোঁজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.