
নিহতরা হলেন- উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
পুলিশ জানায়, সকালে বাবা আরশাদুল মেয়ে জান্নাতুলকে কোলে নিয়ে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে বিদ্যুৎ সুইচে চাপ দেন। এ সময় বিদ্যুৎতায়িত হন বাবা-মেয়ে। ঘটনাস্থলেই কৃষক আরশাদ আলী মারা যান।
মেয়ে জান্নাতুলকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশু অমি মারা যায়। সূত্র : সময়টিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



