Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সন্তান জন্মের পরও পায়নি স্ত্রীর মর্যাদা, শিক্ষকের বিরুদ্ধে মামলা
বিভাগীয় সংবাদ

সন্তান জন্মের পরও পায়নি স্ত্রীর মর্যাদা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

By Sibbir OsmanOctober 10, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: কুমিল্লায় কোচিংয়ে পড়ানোর নামে সপ্তম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের এক বছর পর তারেকুর রহমান নামের এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভিকটিমের বাবা। সামাজিক মীমাংসায় বিয়ের আশ্বাসে এক বছর পেরিয়ে গেলেও স্ত্রী ও নবজাতক সন্তানের মর্যাদা পায়নি ওই পুত্র সন্তানের জননী। ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। তবে আদালত থেকে আদেশ জারি হলে আইনী সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
সন্তান জন্মের পরও পায়নি স্ত্রীর মর্যাদা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকোরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হতদরিদ্র পরিবারের ৭ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে পড়ানোর নামে ধর্ষণ করে তারেক নামে কোচিং সেন্টারের এক শিক্ষক। প্রথম দিনের ঘটনার ভিডিও ধারণ করে রেখে ভয় দেখি পরে বহুবার ধর্ষণ করা হয় কিশোরীকে।

এরই মধ্যে মেয়েটি গর্ভধারণ করলে জানাজানি হয় পরিবারে। সামাজিক মিমাংসায় বিয়ের নামে এক বছর পেরিয়ে গেলেও স্ত্রীর মর্যাদা পায়নি ওই কিশোরী। নবজাতক পুত্র সন্তানের দেখাশোনাও করতে আসে না অভিযুক্ত ওই শিক্ষক।

ভিকটিমের বাবা-মা অভিযোগ করে জানান, মান সম্মান হারানো এবং স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের ভয়ে গত এক বছর ধরে চলে মিমাংসার নামে বিয়ের আশ্বাস। কিন্তু সন্তান প্রসবের পর মেয়েটি স্ত্রীর মর্যাদা না পাওয়ায় আমরা বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি। তারা টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইলেও, আমরা চেয়েছি ন্যায়বিচার।

এই ঘটনা জানাজানির পর অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

কুমিল্লা চৌদ্দগ্রাম আলকোরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল এই ন্যাক্কারজনক ঘটনার শাস্তি দাবী করেন এবং এই অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও আরো এ ধরনের অপরাধের তথ্য আছে বলে জানান।

আদালত থেকে মামলার আদেশ পৌঁছায়নি পুলিশের কাছে। আদেশ পাওয়ার পরই এই ঘটনায় যথাযোগ্য ব্যবস্থা নেয়ার কথা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

গত ৪ অক্টোবর কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক রফিকুল ইসলামের আদালতে কোচিংয়ের শিক্ষক তারেকসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভিকটিমের পিতা। তারেক বাদে অন্য অভিযুক্তরা সালিশের নামে ভিকটিমের পরিবারকে হয়রানি করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa