নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইনের চলছে সংস্কার। ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে বসানো হচ্ছে রেললাইনের পাটাতন, স্লিপার ও লোহার পাত। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন রেলের প্রকৌশলী

সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিকের আশা

Advertisement

বুধবার ( ১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সরজমিন দেখা যায়, উপজেলার বনখড়িয়া গ্রামে দুর্বৃত্তদের কেটে রাখা অংশে লাইনচ্যুত হয়ে ৩০০ ফুট রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি হওয়া অংশে নতুন করে বসানো হচ্ছে, স্লিপার, পাটাতন ও লোহার পাত। ইতিমধ্যে স্লিপার বসানোর কাজ শেষ হয়েছে। চলছে লোহার পাত বসানোর কাজ। প্রকৌশলী বিভাগের কর্মচারীরা ত্বরিত গতিতে তাঁদের কর্মযজ্ঞ চালাচ্ছেন।

বাংলাদেশ রেলওয়ে বিভাগের প্রকৌশলী সানাউল্লাহ বলেন, ‘আমরা দ্রুতগতিতে আমাদের কর্মযজ্ঞ চালাচ্ছি। দুমড়েমুচড়ে যাওয়া ৩০০ ফুট অংশে নতুন করে লাইন বসানো হচ্ছে। আশা করছি, রাত ৭টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রেলে নাশকতাকারীদের খুঁজে বের করা হবে: ডিআইজি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google