আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে সপ্তম শতাব্দীতে দেয়ালে লুকিয়ে রাখা ৪৪টি খাঁটি সোনার মুদ্রার খোঁজ পাওয়া গেছে। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বর্ণমুদ্রা

Advertisement

প্রতিবেদনে অনুসারে, উদ্ধারকৃত স্বর্ণমুদ্রাগুলোর ওজন প্রায় ১৭০ গ্রাম। এগুলো হারমন স্ট্রিম (বানিয়াস) নামের একটি স্থাপনার দেয়ালে খুঁজে পাওয়া গেছে।

এসব স্বর্ণমুদ্রা ৬৩৫ সালে মুসলিমদের বিজয়ের সময় লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

খ্রিস্টান ঐতিহ্যে বানিয়াসের একটি বিশেষ স্থান রয়েছে, যেখানে যিশু তার দূত পিটারকে বলেছিলেন, ‘এই পাথরের ওপর, আমি আমার গির্জা তৈরি করব। ’

বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার করা মুদ্রাগুলো এই অঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনের শেষের দিককে আলোকপাত করছে।

উল্লেখ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের পূর্ব অর্ধেক, যা এক হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল।

খননকাজের পরিচালক ইয়োভ লারের বলছেন, ‘আমরা ধারণা করছি, উদ্ধারকৃত স্বর্ণমুদ্রাগুলোর মালিক হয়তো যুদ্ধের হুমকির মুখে এগুলো লুকিয়ে রেখেছিলেন। তিনি হয়তো আশা করেছিলেন যুদ্ধ শেষ হলে একদিন এগুলো পুনরুদ্ধার করবেন। তবে এখন অতীতের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে তিনি কম ভাগ্যবান ছিলেন। ’

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাচীন এ শহরের একটি আবাসিক কোয়ার্টারে খননকাজ চালানো হয়। সেখান থেকে সোনার মুদ্রা ছাড়াও ভবনের অবশিষ্টাংশ, পানির চ্যানেল ও পাইপ, ব্রোঞ্জের মুদ্রা এবং আরো অনেক কিছু উন্মোচিত হয়েছে।

ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষের মুদ্রাসংক্রান্ত (মুদ্রা) বিশেষজ্ঞ ড. গ্যাব্রিয়েলা বিজভস্কি বলেছেন, কিছু মুদ্রা সম্রাট ফোকাসের (৬০২-৬১০) আমলের এবং বাকি মুদ্রার বেশির ভাগই তার উত্তরসূরি হেরাক্লিয়াসের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.