
Advertisement
পরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, গ্রীষ্মের ছুটি ও রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



