জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার সব সম্প্রদায়ের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

শনিবার (১২ অক্টোবর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ সরকার এমন বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াই উৎসব করা যায়, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

ড. ইউনূস বলেন, এবার দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে, দেশজুড়ে যেটা সবাই উপভোগ করছে। সবাই চেষ্টা করেছে, কোনোরকম দুর্ঘটনা ও আতঙ্কজনক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি দেশ গড়তে চায় যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়।

এর আগে, এদিন বিকেল ৩টায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পূজা অনুষ্ঠান পরিদর্শন করতে ঢাকেশ্বরী পূজামণ্ডপে যান ড. ইউনূস।

এ সময় ড. ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুরোহীতের সঙ্গে কথা বলে পূজার খোঁজখবর নেন। পরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময় সভায় অংশ নেন তিনি।

বিভাজনের রেখা দিয়ে সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভক্ত করা যাবে না : রিজভী

প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.