Advertisement

জুমবাংলা ডেস্ক: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে যাওয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। খবর ইউএনবি’র।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, ঢাবি ২০২০-২১ শিক্ষাবর্ষে আগের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষা নেবে।

‘ঢাবির একাডেমিক কাউন্সিলের বেশিরভাগ সদস্য সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিরোধিতা করেছেন এবং এজন্য আমরা এতে যোগ দিচ্ছি না,’ তিনি যোগ করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঢাবিকে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার পরামর্শ দেয়।

ইতোমধ্যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৩ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.