নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে আজ (২ ডিসেম্বর) দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম আয়োজিত অষ্টম গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

Advertisement
শুক্রবার সকালে প্রধান অতিথি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, কেএসআরএমের জ্যেষ্ঠ মহাব্যবস্থপক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, ভাটিয়ারি গলফ অ্যান্ড কাট্রি ক্লাব ভাইস প্রসিডেন্ট (এডমিন অ্যান্ড ফিনেন্স) বিগ্রেডিযার জেনারেল কাজী ইফতেখারুল আলম এবং কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলামের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, ‘প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা। এজন্য কেএসআরএম কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি কেএসআরএমের সাথে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীও অব্যাহত থাকবে।

আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় জিওসি মিজানুর রহমান শামীম কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্রান্ড) শাহেদ পারভেজ, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, সহকারী ব্যবস্থাপক ডেনিয়েল দেওয়ান, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।

গলফ টুর্নামেন্টে ১৭০ জন প্রতিযোগী গলফারের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও  র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.