Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সরকারি ঘর বরাদ্দে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ!
খুলনা বিভাগীয় সংবাদ

সরকারি ঘর বরাদ্দে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ!

By Saiful IslamMarch 22, 20202 Mins Read

সরকারি ঘর বরাদ্দে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ!
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : নড়াইলের মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীর বিরূদ্ধে সরকারি ঘর বরাদ্দে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে নড়াইল সদর ইউএনও সালমা সেলিম রোববার (২২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগির সাথে কথা বলেছেন।

জানা গেছে, মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামের হতদরিদ্র গৃহহীন মীরা রানীর নিকট হতে ঘর দেয়া বাবদ ৪৮ হাজার টাকা নিয়েছেন। সরজমিন শালিয়ারভিটা গ্রামে গেলে ভুক্তভোগি মিরা রানী সাংবাদিকদের জানান মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী ঘর দেয়ার জন্য ৫০ হাজার টাকা দাবী করেন। হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করায় ২ হাজার কমে ৪৮ হাজার টাকা নিয়েছে। চেয়ারম্যানকে এ টাকা দিতে তিনি ভাইদের কাছ থেকে এবং কয়েকজন থেকে ধার ও সুদে টাকা এনেছেন।

নড়াইল সদর পিআইও অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি,আর) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে পিআইসি’র মাধ্যমে এ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতি ঘর ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকায় নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় নড়াইল সদরে ১৩টি ইউনিয়নে ৩৮টি ঘরের জন্য মোট ১ কোটি ১৩ লক্ষ ৯৪ হাজার ৬৮০ টাকা বরাদ্দ দেয় সরকার। এ প্রকল্পের ১টি ঘর মুলিয়া ইউনিয়নের শালিয়ারভিটা গ্রামে নির্মিত হচ্ছে।

মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী ঘর দেয়া বাবাদ ঘুষ নেয়ার ব্যাপারে জানান, তিনি কোন ঘুষ নেননি। ঘরের কাজ একটু ভালো করে করার জন্য মিরা রানী কিছু টাকা দিয়েছিল। নড়াইল সদরের পিআইও সৈয়দ আজিম উদ্দিন জানান, শালিয়ারভিটা গ্রামের মীরা রানীর নিকট হতে মুলিয়া ইউপি চেয়ারম্যান ৪৮ হাজার টাকা নিয়েছেন বলে তিনিও শুনেছেন। বিষয়টি তিনি নড়াইল সদরের ইউএনও ও জেলা প্রশাসকে জানিয়েছেন বলে জানান।

নড়াইল সদরের ইউএনও সালমা সেলিম জানান, মৌখিক অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ভুক্তভোগি মিরা রানীর সাথে কথা বলেছেন।

এ ঘটনায় মিরা রানীতে লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। গত ১৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সভায় প্রসঙ্গক্রমে ইউপি চেয়ারম্যানদের বিরূদ্ধে ঘর দেয়া বাবদ উৎকোচ নেয়ার অভিযোগ উঠে।

এ সময় ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, কারো বিরূদ্ধে ঘুষ গ্রহনের বিষয়টি প্রমানিত হলে তার হাত কেটে ফেলা হবে। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম সরজমিন শালিয়ারভিটা গ্রামে গিয়ে মিরা রানীর সাক্ষাৎকার নেয়ার পর ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী তার লোকজন দিয়ে মিরা রানীকে বশ করার জন্য চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa