Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি সরকারি চাল আত্মসাত: শেরপুরে ইউপি চেয়ারম্যান, ২ মেম্বার বরখাস্ত
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

সরকারি চাল আত্মসাত: শেরপুরে ইউপি চেয়ারম্যান, ২ মেম্বার বরখাস্ত

By Hasan MajorSeptember 7, 20202 Mins Read
সরকারি চাল আত্মসাত: শেরপুরে ইউপি চেয়ারম্যান, ২ মেম্বার বরখাস্ত
ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী ফর্সা
Advertisement

জুমবাংলা ডেস্ক: শেরপুরে ভিজিডির চাল আত্মসাত ও অনিয়মের অভিযোগে ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী ফর্সা, ৭ নং ওয়ার্ডের মেম্বার খায়রুল এনাম চাঁন এবং ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রহিমা বেগমকে একইসাথে বরখাস্ত করা হয়েছে।

গত ১৮ মাস ধরে ১২৪ জন ভিজিডি কার্ডধারীর চাল না দিয়ে তিনজন যোগসাজসে আত্মসাত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সোমবার দুপুরে ওই প্রজ্ঞাপনের কপি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়।

বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা এবং মেম্বার খায়রুল এনাম চাঁন ঝিনইগাতী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানা যায়।

শেরপুর জেলা স্থানীয় সরকার উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম ওই তিনজনের বরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে গত ৩১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর ৩ নং নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা এবং দুই মেম্বার খায়রুল এনাম চাঁন ও রহিমা বেগম যোগসাজসে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে উত্তোলিত চাল দীর্ঘ ১৮ মাস যাবত তারা আত্মসাত করেছেন। প্রকৃত কার্ডধারীদের মধ্যে ভিজিডির কার্ড বিতরণ না করে টাকার বিনিময়ে স্বচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড প্রদান এবং অনৈতিকভাবে জিআর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড প্রদানের রিসিভ কপি বলে ব্যবহারের অপচেষ্টা করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে প্রাপ্ত অভিযোগ জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় ওই তিনজনকে নিজ নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

মুঠোফোনে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বরখাস্ত আদেশের বিরুদ্ধে আপীল করবেন বলে জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa