
চেন্নাইয়ের আভাদিতে নিজ বাড়ি থেকে সাবেক ওই বিচারপতিকে গ্রেপ্তার করা হয়। তাকে ভেপেরির কমিশনার কার্যালয়ে রাখা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আইপিসির ৫০৯ ধারায় (কোনো নারীকে অপমান, আপত্তিকর শব্দচয়ন) ও ১৫৩ ধারায় (দাঙ্গা লাগাতে অযাচিত কোনো উসকানি দেওয়া) মামলা করেছে।
২০১৭ সালে কলকাতা হাইকোর্টে থাকার সময় আদালত অবমাননার দায়ে করনানের ছয় মাসের কারাদণ্ড হয়েছিল। হাইকোর্টে দায়িত্বে থাকাকালে কোনো বিচারপতির কারাগারে যাওয়ার ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এটিই প্রথম ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



