Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো— বদরগঞ্জ উপজেলার ওসমানপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), তার বড় বোন রুবিনা আক্তার (১৬) এবং তাদের চাচাতো বোন সাদিয়া আক্তার (১১)।

স্থানীয় ও নিহতদের স্বজনেরা জানান, তিন বোন সাদিয়া, রাবেয়া ও রুবিনা এক সপ্তাহ আগে ওসমানপুর থেকে তাদের ফুফুর বাপাড়ি নাটারাম শেখপাড়ায় বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে ফুপুর বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নামে তারা। এ সময় নদীর স্রোতে সাদিয়া ডুবে গেলে রুবিনা ও রাবেয়া তাকে বাঁচাতে গিয়ে নিজেরাও ডুবে যায়।

টের পেয়ে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এইচ এম সানাউল হক বলেন, মৃত অবস্থায়ই শিশু তিনটিকে হাসপাতালে আনা হয়েছিল।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.