জুমবাংলা ডেস্ক: সাংবাদিকতায় বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, ‘বেশ কিছুদিন আগে মিড-ডে মিল নীতিটা পাস হয়েছে। এটি প্রাথমিক পর্যায়ে আছে, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে নিউজটি ভাবমূর্তি ক্ষুণ্ণের মতো মনে হয়। বিএনপি জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশা নিয়ে এখানে আসছে। তাদের কোনও জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা লিখে দিলেই মনে হয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল না গেল এরা তা দেখে না।’

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের অনুরোধ করব। এই সমস্ত জামায়াত-বিএনপির সাংবাদিক… নতুন নতুন কারা সাংবাদিকতায় এসেছে। আমরা এলাকায় দেখেছি সমস্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে, ভ্রান্ত রিপোর্ট করে। এদিকে আপনারা একটু নজর রাখবেন। সরকারের যেন বদনাম না হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য মানুষের কল্যাণে দিনরাত পরিশ্রম করছেন। আমাদের সম্পর্কে নানা ধরনের কথা বলে এই বিএনপি মানুষকে নানাভাবে উস্কে দিচ্ছে। এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে, আর মানুষকে জানাতে হবে শেখ হাসিনা সরকার কখনও জনকল্যাণ ব্যতীত কোনও কাজ করে না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.