জুমবাংলা ডেস্ক: সাক্ষ্য দিতে না আসায় মামলার তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার বেতন-ভাতা বন্ধের আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. শহিদুর রহমান। তিনি পঞ্চগড়ের বোদা থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। বর্তমানে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানায়, ২০১৭ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার কুমারপাড়া এলাকার শেখ মোজাম্মেল হক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেন। মামলায় স্থানীয় ৬ জনকে আসামি করা হয়। বোদা থানার তৎকালীন এসআই শহিদুর রহমান মামলাটির তদন্ত করে একই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত

Advertisement

মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এরই মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। কিন্তু তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমানকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি সাক্ষ্য দিতে আসেননি। এতে মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে সময়ক্ষেপণ হচ্ছিল। মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য থাকলেও অনুপস্থিত থাকেন এসআই শহিদুর রহমান। পরে বিচারক আগামী ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। একই সঙ্গে মামলায় সাক্ষ্য দেওয়া না পর্যন্ত তার বেতন-ভাতা বন্ধ রাখার আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালতের আদেশটি পঞ্চগড়ের পুলিশ সুপার, রংপুর পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে।

এসআই শহিদুর রহমান মুঠোফোনে জানান, বদলিজনিত কারণে সময়মতো আদালতের নোটিশ পাননি। এছাড়া অবস্থানগত কারণে সময়মতো সাক্ষ্য দিতে আসতে পারেননি। তবে আগামী ১৩ নভেম্বর সাক্ষ্য দিতে আসবেন।

স্ত্রী জানালেন অপহরণ, পুলিশ গিয়ে দেখল বন্ধুসহ হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.