Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার সাগরে ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে রয়েছে
আন্তর্জাতিক স্লাইডার

সাগরে ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে রয়েছে

By Hasan MajorFeb 25, 2021, 10:36 PM Asia/Dhaka2 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ আজ সুস্পষ্টভাবে জানিয়েছে যে, রোহিঙ্গাদের নিয়ে গভীর সমুদ্রে আটকা পড়া নৌযানটি বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে রয়েছে এবং অন্য দেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নৌযানটির অবস্থান বাংলাদেশ থেকে আনুমানিক ১৭০০ কিলোমিটার দূরে শনাক্ত করা হয়েছে যা মিয়ানমার থেকে আনুমানিক ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘রোহিঙ্গা সংকট: সমুদ্রে ভাসমান শরণার্থীদের উদ্ধাদের আহ্বান জাতিসংঘের’ শিরোনামে বিবিসি’র একটি প্রতিবেদন বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

জাতিসংঘের বরাত দিয়ে প্রতিবেদনটিতে ভুলভাবে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের উপকূলের অদূরে সমুদ্রে এসব মানুষ ভাসছে।

বিবৃতিতে বলা হয়, ইউএনএইচসিআর ইস্যুকৃত সংবাদ বিজ্ঞপ্তি ও জাতিসংঘের প্রকাশিত খবরে বলা হয়, নৌযানটিকে আন্দামান সাগরে শনাক্ত করা হয়েছে।

এতে আরো বলা হয়, জাতিসংঘের প্রকাশিত খবরে স্পষ্টভাবে বলা হয়েছে যে, নৌযানটি আন্দামান সাগরে ভাসছে। এটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে ও ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিমে অবস্থান করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অব দ্য ল’ অব দ্য সি (ইউএনসিএলওএস)-এর অধীনে এর আন্তর্জাতিক চুক্তিগুলোর প্রতি শ্রদ্ধাশীল।

এতে আরো বলা হয়, ‘এর আগে সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারে আশপাশের অন্যান্য দেশ অস্বীকৃতি জানালেও বাংলাদেশ সরকারই এসব লোককে উদ্ধারে এগিয়ে আসে, যাদের আমাদের জলসীমায় পাওয়া গিয়েছিল।’

ঢাকা মনে করে, আটকে পড়া নৌযানটি যে দেশের জলসীমায় ভাসছে সেই দেশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে এটিকে উদ্ধার করা এবং তাদের উচিত আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব-বহনের নীতি পালন করা।

 

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

May 21, 2026, 3:16 PM Asia/Dhaka
নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

May 21, 2026, 11:39 AM Asia/Dhaka
বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

May 21, 2026, 11:19 AM Asia/Dhaka
Latest News
জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

গলা কেটে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp