Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা সাত কলেজে ভর্তি আবেদন শুরু তারিখ ঘোষণা
শিক্ষা

সাত কলেজে ভর্তি আবেদন শুরু তারিখ ঘোষণা

By Saiful Islamজুন 17, 20212 Mins Read

সাত কলেজে ভর্তি আবেদন শুরু তারিখ ঘোষণা

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক) অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে ১ জুলাই। যা চলবে ১৪ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে ভর্তি বিষয়ক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আবেদনের নূন্যতম যোগ্যতাঃ

২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে কেবল তারাই আবেদন করতে পারবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ ( চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ ( চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ০।

ভর্তি পরীক্ষার নম্বর ও পাশ নম্বরঃ

২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাশ নম্বর ৪০% অর্থাৎ ৪৮।

ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান প্রক্রিয়াঃ

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।

অবশ্য ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার জানিয়েছেন, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটি নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর।

এছাড়াও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইটে শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট- http://7college.du.ac.bd/admission.php

প্রসঙ্গত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন প্রায় আড়াই লক্ষাধিক শিক্ষার্থী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

জুন 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

জুন 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa