Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী
জাতীয় শিক্ষা

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

By Shamim RezaJune 17, 20262 Mins Read

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ঐতিহাসিক আন্দোলনে অনন্য ভূমিকা রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সার্বিক উন্নয়নে সরকারের বিশেষ সুনজর থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Sikkha Minister

Advertisement

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডিনস পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় আটকে না থেকে শিক্ষার্থীদের নীতি, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

ধাপে ধাপে শিক্ষার বরাদ্দ জিডিপির পাঁচ শতাংশে নেওয়ার পরিকল্পনা
শিক্ষা খাতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ধাপে ধাপে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করতে চায়। এর অংশ হিসেবে আগামী বাজেটে এ খাতে জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার বিভিন্ন বাজেট থেকে অন্য খাতকে শিক্ষার মধ্যে ঢুকিয়ে বরাদ্দ জিডিপির এক দশমিক ৬৯ শতাংশ দেখিয়েছিলো। বর্তমান সরকার প্রকৃত অর্থেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দাবি করে শিক্ষা খাতে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে নৈতিকতার অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা নৈতিকতা ও সংস্কৃতিতে পিছিয়ে যাচ্ছি। শুধু জিপিএ-৫-এ আটকে থাকলে চলবে না। শিক্ষার্থীদের মধ্যে নীতি, নৈতিকতাসহ প্রকৃত মূল্যবোধ তৈরিতে কারিকুলাম ও সিলেবাসের সংস্কারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশের শিক্ষা খাতে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। বিশেষ করে ২০০১-০৬ মেয়াদে দেশের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর ছিলো।

ঐতিহাসিক বিভিন্ন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের সব সংগ্রামেই অতুলনীয় ছিলো। তাই এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি বর্তমান সরকারের বিশেষ সুনজর থাকবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে জমকালো এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ‘ডিনস পদক’ তুলে দেন মন্ত্রী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
শিক্ষামন্ত্রী
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

July 9, 2026
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026

Latest News

Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa