Advertisement
জুমবাংলা ডেস্ক: কুমিল্লার চান্দিনায় সাবেক প্রেমিককে পেতে প্রতিবেশীর শিশু সন্তানকে জিম্মি করলেন এক তরুণী। বরিশাল থেকে চান্দিনায় এসে ওই শিশুকে (১০) অপহরণ করে নিয়ে যান প্রেমিকা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাওয়া ফেরিঘাট থেকে অপহরণকারী ওই তরুণীকে আটক এবং শিশুটিকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের ওই তরুণীর সঙ্গে এক সময় ওই শিশুর বাবার প্রেমের সম্পর্ক ছিল। ময়মনসিংহ থেকে এসে ওই প্রেমিক চান্দিনায় কৃষি শ্রমিকের কাজ নেন। সেখানেই এক তরুণীকে বিয়ে করে স্থায়ী হন। এই দম্পতির ২টি সন্তান রয়েছে। এদিকে সাবেক ওই প্রেমিকাও অন্যত্র বিয়ে করেন। তবে গত রোববার তিনি সাবেক প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিকের বাড়িতে ঠাঁই না পেয়ে কাছের একটি বাড়িতে নির্মাণ শ্রমিক এরশাদুল হকের স্ত্রীর কাছে অনুনয় করে আশ্রয় নেন। কিন্তু পরদিন এক ফাঁকে এরশাদুলের ছেলে আবু সাঈদকে (১০ মাস) নিয়ে উধাও হন ওই তরুণী।

ভুক্তভোগী শিশুর বাবা তরুণীকে ফোন করলে জানান, তার সাবেক প্রেমিককে তার হাতে তুলে দিলে তিনি এরশাদের ছেলেকে ফেরত দেবেন। পরে চান্দিনা থানা পুলিশকে বিষয়টি জানান এরশাদ।

চান্দিনা থানার ওসি আরিফুর রহমান জানান, শিশু আবু সাঈদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় আটককৃত তরুণীকে আদালতে পাঠানো হয়।

চান্দিনা থানার এসআই গিয়াস উদ্দিন জানান, গত সোমবার সারা রাত ও মঙ্গলবার সারা দিন অভিযান চালিয়ে বিকেলে মাওয়া ফেরিঘাট এলাকা থেকে ওই তরুণীকে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.