জুমবাংলা ডেস্ক : সাভারে ফুটফুটে এক কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতক কন্যাটিকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধানে তার চিকিৎসা সেবা চলছে।

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সাভার পৌর এলাকার মুক্তিরমোড় এলাকার একটি রাস্তার পাশের শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন জাকারিয়া হোসেন জানান, বিকেল পাঁচটার দিকে মুক্তিরমোড় এলাকার রাস্তার পাশে থাকা একটি শপিং ব্যাগের ভেতর এক নবজাতক কন্যাকে দেখতে পান সম্রাট নামের এক যুবক। পরে শপিং ব্যাগের ভেতর থেকে ওই নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুটফুটে কন্যা নবজাতকটিকে হাসপাতাল কর্তৃপক্ষ মাতৃস্নেহ দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে। কন্যা নবজাতকটিকে একনজর দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন জাকারিয়া হোসেন বলেন, সাভার পৌর এলাকার যেকোনো একটি বাড়িতে নবজাতকটির জন্ম হয়। পরে নিষ্ঠুর বাবা-মা নবজাতকটিকে জীবিত অবস্থায় শপিং ব্যাগে ভরে মুক্তির মোড় এলাকায় রাস্তায় ফেলে যান। নবজাতকটির বাবা-মা কে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নবজাতকটিকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।

কন্যা নবজাতকটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। তিনি বলেন নবজাতকটি হাসপাতালেই তাদের তত্বাবধানে চিকিৎসাধীন থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.