image-137538

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাভারের আশুলিয়ায় বিকাশের এক কর্মকর্তার কাছ থেকে ৪০ লাখ টাকা লুটের চেষ্টা করেছে একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এসময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় বিকাশ কর্মকর্তাসহ আহত হন অন্তত পাঁচজন।

বুধবার দুপুরে উপজেলার ভাদাইল এলাকার সাদেক ভুইয়ার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

এছাড়া ঘটনাস্থল থেকে স’ন্ত্রাসীদের ব্যবহৃত একটি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল, চাপাতি ও দুটি খেলনা পি’স্তল উদ্ধার করা হয়েছে। তবে অক্ষত রয়েছে ৪০ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বিকাশের বিক্রয় প্রতিনিধি রাসেল আহমেদ বিভিন্ন এজেন্ট এর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে ভাদাইল এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে অবস্থান করছিল। এসময় অ’স্ত্রধারী তিন যুবক মোটরসাইকেলে করে এসে চা’পাতি দিয়ে এলোপাথারি কু’পিয়ে বিকাশ কর্মকর্তার কাছে থাকা টাকা লুটের চেষ্টা করে। এ ঘটনায় বিকাশ দোকানিসহ আশপাশের লোকজন ঘটনাস্থল ঘেরাও করে তিন স’ন্ত্রাসীকে আটক করে। পরে তাদের গ’ণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বিকাশের আশুলিয়া জোনের সিনিয়র কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আমাদের ডিস্ট্রিবিউটর সেলস (ডিএস) টাকা সংগ্রহের সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তার হাতের একটি আঙ্গুল কেটে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, বিকাশের বিক্রয় প্রতিনিধির ৪০ লাখ টাকা লুটের চেষ্টাকালে দেশীয় অ’স্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আটকদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.