Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সামাজিক দূরত্ব মেনে ১২০০ মানুষকে খাদ্য সহায়তা
বিভাগীয় সংবাদ রাজশাহী

সামাজিক দূরত্ব মেনে ১২০০ মানুষকে খাদ্য সহায়তা

By Saiful IslamApril 4, 20202 Mins Read

সামাজিক দূরত্ব মেনে ১২০০ মানুষকে খাদ্য সহায়তা

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। তবে সরকারি নির্দেশনা মতো সামাজিক দূরত্ব বজায় থাকছে কমই। এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহীর স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান সরকার গ্রুপ। রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন এই গ্রুপ শনিবার সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রায় ১ হাজার ২০০ নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সকালে প্রথমে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় গ্রুপের সরকার কোল্ড স্টোরেজে ৬০০ নারী-পুরুষের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরকার গ্রুপের পরিচালক আহসান উদ্দিন সরকার জিকো এর উদ্বোধন করেন।

এ সময় সরকার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রুহুল আমিন ও সহকারী ব্যবস্থাপক আবু তাহেরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর বিকালে পবার বড়গাছিতে সরকার গ্রুপের রাজ কোল্ড স্টোরেজে আরও ৬০০ নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরকার গ্রুপের পরিচালক আহসান উদ্দিন সরকার জিকো এলাকার অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় রাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সৈয়দ আবদুল মুনিম কাজল, সহকারী ব্যবস্থাপক আফজাল হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, পুলিশের সহায়তায় দুটি কোল্ড স্টোরেজের প্রধান ফটকেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে সহায়তা নিতে আসা নারী-পুরুষকে ভেতরে ঢোকানো হয়। সেখানেই তাদের হাতে হাতে দেয়া হয় টোকেন। এই টোকেন নিয়ে গিয়ে তারা কোল্ড স্টোরেজের ভেতরে টিনের ছাউনির নিচে গিয়ে বসেন। সেখানে আগেই থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে বৃত্ত এঁকে রাখা হয়েছিল। পরে সামনের সারি থেকে তাদের কাছে গিয়ে সহায়তার ব্যাগ দেয়া হয়। এখানেও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে থাকে পুলিশ। পরে সুশৃঙ্খলভাবেই বেরিয়ে যান খাদ্য সহায়তাপ্রাপ্তরা।

এ বিষয়ে সরকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, তার উদ্যোগেই এলাকার অসহায় মানুষের মাঝে চার কেজি করে চাল, এক কেজি ডাল ও দুই কেজি করে আলু বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগে থেকেই বৃত্ত এঁকে দেয়া হয়েছিল। ফলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া সম্ভব হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa