Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের পেনশন স্কিম চালু করা হবে
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের পেনশন স্কিম চালু করা হবে

By rskaligonjnewsOctober 16, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সকল পেশারই সামাজিক নিরাপত্তা থাকে। আমাদের শ্রমিকদেরও পেনশন স্কিমের আওতায় আনার একটি স্বপ্ন আমাদের আছে, অবসরের পর কেউ যাতে খালি হাতে ফিরতে না হয়। শ্রমিকদের সামাজিক নিরাপত্তার নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হবে।

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের পেনশন স্কিম চালু করা হবে

Advertisement

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর জাবের জোবায়ের ফেব্রিকস লি. কারখানায় সরকার নির্ধারিত মূল্যে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কতৃর্ক খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য টিসিবির এ খাদ্য সহায়তা শুরু হয়েছে, অতি দ্রুত দেশের সকল শিল্পাঞ্চলে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, আমাদের দেশের পোশাকখাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, শ্রম অঞ্চলে বহিরাগতরাও শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে। বিগত সময়ে এত লুটপাটের পরও আমাদের শ্রমিকদের নিরলস শ্রমে এখনো দেশের অর্থনীতি টিকে আছে। দেশের রপ্তানি আয়ের ৮৩ শতাংশ এখনো গার্মেন্টস খাত থেকে আসছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হয়েছে, বাস্তবায়নও শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। তাই এর প্রথম সুবিধাভোগী হওয়ার কথা মেহনতি মানুষ ও শ্রমিকদের। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

মালিকপক্ষের প্রতি শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা যদি শ্রমিকদের ভালোভাবে দেখেন, আপনাদের ব্যবসার উন্নতি হবে, সরকারও আপনাদের কল্যাণে ভূমিকা রাখতে সহজ হবে। টিসিবির এ কর্মসূচির আওতায় শ্রমিকদের ৪৭০ টাকায় পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল ও দুই কেজি তেল দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাৎ সেলিম উদ্দিন, বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোমান গ্রুপের চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম নোমান প্রমুখ।

যশোরে গত বছরের তুলনায় এবার পাসের হার কম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa