Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, এমপি’র বিরুদ্ধে মামলা
ঢাকা বিভাগীয় সংবাদ

সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, এমপি’র বিরুদ্ধে মামলা

By Saiful IslamAugust 27, 20203 Mins Read

সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, এমপি’র বিরুদ্ধে মামলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম হিরুসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বিকেলে নরসিংদী আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. রকিবুল ইসলামের আদালতে শহরের ভেলানগর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ মোস্তাক আহাম্মদ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এই মামলার অপর আসামি জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম কাইয়ুম।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১২ অক্টোবরের মধ্যে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন। মামলা নম্বর ৪৯০।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগের উদ্যোগে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গণভোজ উপলক্ষে ১৪ আগস্ট দিবাগত রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের চারতলার ভবনের নিচতলার সামনে তিন গরু ও দুটি খাসি জবাই করা হয়। গণভোজে মামলার বাদিসহ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সকল ধর্ম ও বর্ণেও লোকজন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশ নেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের হিন্দু অধ্যুষিত এলাকা বীরপুর সিএনজি স্ট্যান্ডে এক সমাবেশ করে সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু হিন্দু ধর্মের লোকজনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে এলাকার সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন।

এমপি হিরু তার বক্তব্যে বলেছেন, ‘নরসিংদী শহর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের গণভোজের জন্য নরসিংদীর হাজার হাজার বছরের ঐতিহ্য ভঙ্গ করে হিন্দু মন্দিরের দরজার মধ্যে, দরজার কাছেই হিন্দু মন্দিরের পাশে গরু জবাই করে। যেটা হিন্দু ধর্মের যারা আছেন, তারা অত্যন্ত গর্হিতকর অন্যায় বলে মনে করে। মুসলমানদের জন্যে ঠিক আছে, কিন্তু কোন মুসলমান যদি হিন্দু মন্দিরের মধ্যে গরু নিয়ে জবাই করে সেটা আল্লাহ মাফ করেন না। এখানে যদি কোন আলেম থেকে থাকেন, আমি ভুল করে থাকলে আমাকে চ্যালেঞ্জ করেন? আমাকে সংশোধন করেন। হিন্দু মন্দির বা অন্য কোন ধর্মের উপাসনা নিয়ে সেটার পবিত্রতা নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কিন্তু শহর আওয়ামী লীগ এই কাজ করেছে।’

মামলার বাদি মোহাম্মদ মোস্তাক আহাম্মদ বলেন, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এসএম কাইয়ুমের প্ররোচনায় ও পরামর্শে সাংসদ মো. নজরুল ইসলাম হিরু মিথ্যা তথ্য দিয়ে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাতে আমাদের নরসিংদীর শত বছরের হিন্দু মুসলিম সম্প্রতি নষ্ট হতে পারে। এক ধর্মের লোকজনের প্রতি অন্য ধর্মের লোকজনের ভুল বোঝাবুঝি হতে পারে। একজন সচেতন দায়িত্বশীল লোক হয়ে তিনি এধরনের বক্তব্য দিতে পারেন না। যা আওয়ামী লীগের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিবন্ধকতা তৈরি করেছে।

বাদি পক্ষের আইনজীবী ওবায়দুল হক জুয়েল বলেন, আমাদের মামলাটি আদালত আমলে নিয়ে নরসিংদী মডেল থানার ওসিকে আগামী ১২ অক্টোবরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026

Latest News

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa