Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৫ প্লাটুন। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। তবে গতকাল সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের তথ্য কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, আজ সোমবার (১৩ নভেম্বর) সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ২৫ প্লাটুন।

তথ্য কর্মকর্তা শরীফুল আরও বলেন, সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকেই বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রবিবার থেকে চতুর্থ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করবে দলটি।

একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.