স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সম্মনিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কর্মসূচিটি পরিচালিত হয়।
ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা জানান, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
“গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন নাহার, আরো উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা হাবেল উদ্দিন, (ওসি) তদন্ত আ: রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল সহ আরো অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



