image-138088

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথম চিনিযুক্ত সব ধরনের কোমল পানীয়ের বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। দেশে ক্রমবর্ধমান ডায়াবেটিস রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

গত বছর এক জরিপে ৭০ শতাংশ মানুষ চিনিযুক্ত কোমল পানীয় বিজ্ঞাপনের ওপর বিধিনিষেধ আরোপের পক্ষে রায় দেন। তারপরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডউইন টং বলেন, চিনিযুক্ত বেভারেজ যেকোন সম্প্রচারমাধ্যম, মদ্রিত ও অনলাইন সংবাদপত্রসহ সব ধরনের গণমাধ্যম এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এডউইন টং আরো বলেন,‘‘ডায়াবেটিস মোকাবেলার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে এই দুই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আরও সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যালোচনা করতে চাই। আমরা এমন উদ্যোগ নিতে চাই যা দীর্ঘমেয়াদে কার্যকর হয় এবং যাতে ভোক্তার আচরণ বদলের সঙ্গে সঙ্গে পণ্য সরবরাহকারীদেরও উৎপাদন প্রক্রিয়ায় বদল ঘটায়।’’

দেশটির স্বাস্থ’্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোমল পানীয়, জুস, ইয়োগার্ট ড্রিংকস ও ইনস্ট্যান্ট কফিসহ সব কিছুর বিজ্ঞাপনই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এছাড়া, চিনিযুক্ত এবং চিনিবিহীন পানীয় বাজারে আনার লক্ষ্যে কাজ করার কথাও জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বাদ অক্ষুণ্ন রেখে স্বাস্থ্যকর পণ্য তৈরির পদ্ধতিতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা।

চিনিযুক্ত কোমল পানীয় নিষিদ্ধের পাশাপাশি তা প্রদর্শনের জন্যও নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। গ্রাহককে চিনির পরিমাণ সম্পর্কে ধারণা দিতে প্যাকেট ও বোতলের গায়ে পৃথক রংয়ের ব্যবহার এবং মোড়কের সামনের অংশে পুষ্টি তথ্য ও চিনির পরিমাণ উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশনের তথ্য মতে, ২০১৭ সালে সিঙ্গাপুরের মোট পূর্ণ বয়স্ক মানুষের প্রায় প্রতি সাতজনে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত। বর্তমানে সিঙ্গাপুরকে বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এ কারণে সরকারকে স্বাস্থ্য সেবার ‘বোঝা’ কমানোর পথ খুঁজতে হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.