Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার, ভাগ্য খুলবে বাংলাদেশিদের
আন্তর্জাতিক প্রবাসী খবর

সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার, ভাগ্য খুলবে বাংলাদেশিদের

By Shamim RezaApril 13, 2020Updated:April 13, 20204 Mins Read

সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার, ভাগ্য খুলবে বাংলাদেশিদের

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ায় ৩য় ধাপে শুরু হওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের মধ্যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সেক্টর ও শিল্প প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান সরকার।

গত শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৪টায় জাতির উদ্দেশে দেয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, এই শিল্পগুলি পুনরায় চালু হওয়ার সাথে সাথে সেখানে স্বাস্থ্য বিধি মেনে চলে কাজ করতে হবে। মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশিকা প্রদান করা হবে এবং তা মেনে চলতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আমি বুঝতে পারি যে লকডাউন এমসিওর পুরোটা সময়ে দেশের শিল্প, উৎপাদন ও বাণিজ্য কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি ব্যাহত হয়েছে। সুতরাং আমরা কঠোর স্বাস্থ্য বিধি ও নির্দেশিকা এবং চলাচল নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলিকে পর্যায়ক্রমে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছি।”
তবে তিনি স্পষ্ট করে জানান যে, সিনিয়র মন্ত্রীদের নিয়ে গঠিত একটি বিশেষ মন্ত্রিসভা কমিটিতে সার্বিকভাবে পর্যালোচনার মাধ্যমে কোন কোন সেক্টরকে অগ্রাধিকার দেওয়া হবে তা নির্ধারণ করা হবে। অর্থাৎ কোন কোন শিল্প কারখানা ও ফ্যাক্টরি চালু করা হবে তা নির্ধারণ করা হবে।

এমসিও কার্যকর হওয়ার পর থেকে প্রায় এক মাসের জন্য বিধি-নিষেধে শিল্পগুলি অচল হয়ে পড়েছিল। এমসিও কার্যকর হওয়ার পর থেকে প্রায় টানা এক মাসের জন্য বিধিনিষেধ আরোপ হওয়ার ফলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর ও শিল্পগুলো প্রায় অচল হয়ে পড়েছিল যা সম্ভবত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে।

সরবরাহকারী এবং উৎপাদনকারীরা বারবার সরকারের কাছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও (লকডাউন) আদেশের কিছু দিক শিথিল করার জন্য অনুরোধ করেছে যাতে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্যবসায়ের সরবরাহের ক্ষেত্রগুলো আবার শুরু হতে পারে।

অর্থনীতিবিদরা ধারণা করেছেন যে, কোভিড-১৯ মহামারী এবং এমসিওর মাধ্যমে বিধি-নিষেধের ফলে মালয়েশিয়ার অর্থনীতিতে জিডিপির প্রায় পঞ্চম অংশ ব্যয় হবে। এ নিয়ে মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ একটি মারাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে প্রচুর চাকরির ক্ষতি হয়েছে যা বেশিরভাগই দেশের নিম্ন-আয়ের শ্রমিকদের উপর প্রভাব ফেলছে। এই পরিস্থিতি সরকারকে নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে এমসিও উঠানোর ক্ষেত্রে বিরোধীদের উৎসাহিত ও অনুরোধ জানাতে সহায়তা করবে।

এদিকে লিম কিট সিয়াংয়ের মতো নেতারা বলেছেন, যেসব এলাকায় করোনায় কম পরিমাণে সংক্রমণ হয়েছে সেসব এলাকাগুলোর জন্য বিধিনিষেধ শিথিল করা উচিত। যাতে করে কিছু ব্যবসা চালুর মাধ্যমে সাধারণ মানুষ চাকরি বাঁচাতে পারে এবং আবার স্বাভাবিক জীবন শুরু করতে পারে।

তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী মহিউদ্দিন পরামর্শ দিয়েছিলেন যে, নির্দিষ্ট কিছু শিল্প পুনরায় চালু করার অনুমতি দেওয়া হলেও এই বিষয়ে সরকারের কোন পরিকল্পনা নেই।

তিনি বলেন, “আমরা কিছু গুরুত্বপূর্ণ সেক্টরকে আবারও পরিচালনার মাধ্যমে সচল করার অনুমতি দেওয়ার অর্থ এই নয় যে আমরা জনচলাচলে নিষেধাজ্ঞাগুলো কমিয়ে ফেলেছি” অর্থাৎ নির্দিষ্ট সেক্টর বা গুরুত্বপূর্ণ কিছু ব্যবসা খুলে দেওয়া হলেও তা সরকার কর্তৃক প্রদত্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) এর মাধ্যমে পরিচালিত হবে।

এমসিও এখনও সচল রয়েছে এবং কর্তৃপক্ষের জারি করা সমস্ত আদেশ অবশ্যই মেনে চলতে হবে। আইন অমান্যকারী যে কোনো ব্যবসায়ীকে শাস্তির মুখোমুখি হতে হবে। সরকার নির্দিষ্ট সেক্টর ও শিল্প প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করবে অচিরেই৷

এদিকে, করোনায় কঠিন চ্যালেঞ্জে মালয়েশিয়া প্রবাসীরাও। টানা নিয়ন্ত্রণ আদেশের কবলে পড়ে প্রবাসীরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরবন্দি, দোকান-ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। কাজ নেই তাই আয়ের পথও বন্ধ। এমন পরিস্থিতিতে নিজেদের খরচ মেটানোই দায় হয়ে পড়েছে। খুব কষ্টে দিনাতিপাত করছেন ব্রান্ডিং বাংলাদেশের এই মহানায়কেরা। এ কষ্টের কথা বলতেও পারছেন না কাউকে। এছাড়া তাদের উপার্জনের ওপর নির্ভর করে দেশে থাকা পরিবার। স্বজনদের চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর। প্রাণঘাতী করোনায় লণ্ড ভণ্ড করে দিয়েছে প্রবাসীদের আশা আকাঙ্খা। এ থেকে উওরণ কবে ঘটবে কেউ জানে না। তবে সচেতনতাই এ মরণব্যাধি থেকে পরিত্রাণ পেতে পারে বলে বলছেন বিশিষ্টজনরা।

মালয়েশিয়ার সরকার নির্দিষ্ট করে কিছু শিল্প কারখানা আবারও চালু করলে অনেক কর্মীদের ভাগ্য খুলবে। আবারও চাকরিতে যোগদান করতে পারার ফলে উপকৃত হবে প্রবাসীদের কিছু অংশ।

তবে নির্দিষ্ট করে কিছু সংখ্যক শিল্প কারখানা আবারও চালু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, খাজানাহ নেশনাল এবং ব্যাংক নেগারার সাথে যৌথভাবে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমসিও চলাকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত সেক্টরগুলোর ব্যবসা পরিচালনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে (www.miti.gov.my) নিবন্ধন করতে হবে। কেবলমাত্র মন্ত্রীর বিবৃতি অনুসারে নির্ধারিত বিধিমালা মেনে চলার মাধ্যমে যারা ব্যবসা পরিচালনা করতে পারবে, শুধুমাত্র সেসব ব্যবসায়ীরা ও আবেদনকারীরা মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার জন্য আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার মধ্যে আবেদন করতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa