Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সিনথিয়ার হুইল চেয়ার প্রাপ্তির আনন্দে অন্যরা অশ্রুসিক্ত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

সিনথিয়ার হুইল চেয়ার প্রাপ্তির আনন্দে অন্যরা অশ্রুসিক্ত

By rskaligonjnewsনভেম্বর 18, 20192 Mins Read

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : দশ বছরের সিনথিয়া আক্তার শারীরিক প্রতিবন্ধি। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের টিউবওয়েল শ্রমিক শিপন ব্যাপারীর মেয়ে। পড়ছে ওই ইউনিয়নের মোহানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে। মেয়ে সিনথিয়ার জন্য স্বামীর কাছে একটি হুইল চেয়ারের দাবি ছিল। কিন্তু অভাব অনটনের সংসার পরিচালনা করতে যেখানে বাবা শিপন ব্যাপারী হিমসিম খাচ্ছেন, সেখানে মেয়ের জন্য একটি হুইল চেয়ার কেনার স্বপ্ন ছিল আকাশ কুসুম।

বিষয়টি এক কান দুই কান করে চলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের কানে। তিনি পরিবারকে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক স্যারকে বলে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন। পরে বিষয়টি ইউএনও’কে জানান ওই ছাত্রলীগ নেতা। ইউএনও তাকে আশ্বস্ত করেন সিনথিয়া হুইল চেয়ারেই চলবে।

দিন পনেরো পরে সেই ছাত্রলীগ নেতার মাধ্যমে খবর গেল সিনথিয়ার বাড়িতে। যেতে হবে ইউএনও অফিসে। কেন? কি কারণে তা বলা হলো না। সিনথিয়ার মা খাদিজা বেগম তার কোলের শিশুসহ শারীরিক প্রতিবিন্ধ সিনথিয়াকে নিয়ে চলে গেলেন ইউএনও অফিসে।

ইউএনও তার অফিস সহকারীকে ডেকে, নিয়ে আসতে বললেন সিনথিয়ার হুইল চেয়ারটি। আনা হলো হুইল চেয়ার। আর তাতে বসানো হলো সিনথিয়াকে। হুইল চেয়ার পেয়ে সিনথিয়ার কালো মুখখানা ভেসে গেল হাসির বন্যায়। সিনথিয়ার আনন্দ আর হাসিতে উপস্থিত অনেকের চোখে তখন আনন্দ অশ্রু।

সিনথিয়ার মা খাদিজা বেগম বলেন, একটি হুইল চেয়ারের জন্য কষ্ট করেছি দীর্ঘদিন। যারা আমার শারীরিক প্রতিবন্ধি মেয়ের সহযোগীতায় এগিয়ে আসলেন তাদের সবাই আমার দরিদ্র পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তিনি আরো বলেন, হুইল চেয়ার পাওয়ার আগে ভয়ে ছিলাম কেন আমাদের ইউএনও অফিসে ডাকল? কিন্তু পরে বুঝলাম ইউএনও শিবলী সাদিক স্যার সত্যি একজন মানবিক মানুষ।

এ ব্যাপারে ইউএনও শিবলী সাদিক বলেন, দেখেন আমরা কত টাকা, কত পয়সা অযথা কাজে নষ্ট করি। সেই নষ্ট করা টাকা-পয়সার কিছু সঞ্চয় যদি অসহায় মানুষের কাজে লাগাই তাহলে অল্পতেই ওই মানুষগুলোর মুখে হাসি দেখা সম্ভব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

জুন 11, 2026
ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

জুন 11, 2026
নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

জুন 11, 2026
Latest News
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa