Advertisement
জুমবাংলা ডেস্ক : গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্না ঘরে আগুন লেগে সিরাজগঞ্জে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে রোববার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউপির দুখিয়াবাড়ি গ্রামে।

দগ্ধরা হলেন- দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি, ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি, তাদের ছেলে ছাইদুল ইসলাম, ছাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন, তাদের দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন ও মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ ছয়জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.