Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক
আন্তর্জাতিক

সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুরস্ক

By Saumya SarakarDec 23, 2024, 9:09 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। রোববার (২২ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার রাজধানী দামেস্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দুই নেতা নানা ইস্যুতে বৈঠকও করেন।

পরে, সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একইসঙ্গে কুর্দী বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।

দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে শারা আরও বলেন, আগামীতে সেনাবাহিনীতে যোগ দেবে বিদ্রোহী যোদ্ধারা।

সংবাদ সম্মেলনে সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কী পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এসময় কুর্দী বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির।

এরমধ্যেই, সিরিয়ায় গেল ১৪ বছরে আসাদ সরকারের শাসনামলে হওয়া অপরাধের তদন্তে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে কাজ করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা কারাগার, গণকবর পরিদর্শনসহ বিভিন্ন তথ্য উপাত্ত খতিয়ে দেখবে।

এর আগে গত ২০ ডিসেম্বর আবু মুহাম্মদ আল-জোলানির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল। দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ এক বিবৃতিতে বলেন, তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে।

দেশটির কোন গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এছাড়া আল শারার মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেয়া হয়েছে বলেও জানান বার্বারা।

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp