Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সিরিয়ায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭

By Saiful IslamJanuary 14, 20212 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল মঙ্গলবার রাতভর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ১৮বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ১০ সিরীয় সেনা এবং তাদের মিত্র ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশিদের জাতীয়তা এখনও নিশ্চিত নয়।

এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানান, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও ওইসব স্থাপনা ব্যবহৃত হতো বলে দাবি করেছেন তিনি।

নামপ্রকাশে অনিচ্ছুক এ মার্কিন কর্মকর্তা জানান, গত সোমবার ওয়াশিংটনের একটি সুপরিচিত রেস্টুরেন্টে বসে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে সিরিয়ায় হামলার বিষয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

গত এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা। গত ৭ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানপন্থী তিন যোদ্ধা।

ইসরায়েলি সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছর সিরিয়ায় অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত দেশটিতে কয়েকশ’বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

February 2, 2026
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

February 1, 2026
কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

February 1, 2026
Latest News
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কী হতে পারে, কেন এতো গুরুত্বপূর্ণ এই প্রণালী

কবে থেকে শুরু হবে রোজা

জ্যোতির্বিদরা জানালেন, কবে থেকে শুরু হবে রোজা

ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.