
যুক্তরাষ্ট্রের স্বার্থ বা লোকবলের ওপর হুমকি তৈরি করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের পরিণাম বিবেচনার উদ্দেশ্যেই ইরানকে সতর্ক বার্তা হিসেবে সিরিয়ায় মার্কিন বিমান হামলা চালানো হয় বলে মন্তব্য করেন বাইডেন।
ইরানকে উদ্দেশ্য করে বাইডেন সাংবাদিকদের কাছে বলেন, ‘দায়বদ্ধতা ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন না। সতর্ক হোন।’ এর আগে বৃহস্পতিবার রাতের এই হামলাকে বৈধ ও যথার্থ বলে উল্লেখ করে পেন্টাগন জানায়, বিমান হামলায় ইরাকে আমেরিকা ও মিত্র বাহিনীর অবস্থানে আক্রমণে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত বেশ কিছু ভবন ধ্বংস করা হয়েছে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র জনর কিরবি জানান, বিমান বাহিনীর দুইটি এফ-১৫ই যুদ্ধবিমানের হামলার আগে কংগ্রেস সদস্যদের কাছে জানানো হয়। দুইটি যুদ্ধবিমান থেকে সাতটি মিসাইল ছোঁড়া হয়, যাতে নয়টি ভবন পুরোপুরি ধ্বংস এবং আরো দুইটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়।
নতুন প্রশাসনের অধীনে প্রথম এই হামলায় অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিজের দলের মধ্যেই সমালোচনা করা হচ্ছে। সমালোচনাকারী ডেমোক্রেট আইন পরিষদ সদস্যরা বলছেন, আইন পরিষদের কোনো প্রকার অনুমোদন ছাড়াই এই হামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



