
সোমবার (১৫) জুন ভোর সোয়া ৫টার দিকে মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
শোক প্রকাশ করে তিনি বলেন, বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পোনে ৩টার দিকে মারা গেছেন। তিনি সিএমএইচ-এ চিকিৎসাধীন ছিলেন। এখন তার ছেলে সিএমএইচ-এই আছেন। মরদেহ সিলেট নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



