Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিলেটের সুরমা নদীর পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি
বিভাগীয় সংবাদ সিলেট

সিলেটের সুরমা নদীর পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি

By Saiful Islamসেপ্টেম্বর 16, 20192 Mins Read

সিলেটের সুরমা নদীর পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি

Advertisement

জুমবাংলা ডেস্ক : পাহাড় আর নদী ঘেরা বাংলাদেশে উত্তর-পূর্ব জেলার সিলেট শহর। সেই শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর দুই তীরে ফেলা ময়লা-আবর্জনায় দূষণের পাশাপাশি নাব্য সংকটে পড়ছে নদীটি।

এ অবস্থার পরিত্রাণের উদ্দেশ্যে নদী তীরের আবর্জনা পরিষ্কার অভিযান কর্মসূচির পরিচালনায় ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’নামে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প গত ২১ জুন উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশে সফররত তিন ব্রিটিশ এমপির নেতৃত্বাধীন সফররত ২২ সদস্যের ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর একটি প্রতিনিধি দল। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি এবং সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করে এই সংগঠন।

এই তিন ব্রিটিশ এমপি হচ্ছেন- কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অ্যান মেইন, ভাইস প্রেসিডেন্ট পাউল স্কলি এবং বব ব্ল্যাক মেন। প্রায় দুই ঘণ্টার পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরীর ক্বিন সেতুর দক্ষিণ প্রান্তের একাংশ পরিষ্কার করা হয়।

এসময় ব্রিটিশ কনজারভেটিভ পার্টি’র তিন এমপি বলেন, “সিলেটের সঙ্গে ব্রিটেনের রয়েছে ঐতিহ্যবাহী সম্পর্ক। এখানকার তরুণরা যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা দৃষ্টান্তমূলক। তাদের সঙ্গে পরিবেশ রক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আমরা গর্বিত।”

এ প্রকল্পের সাফল্য কামনা করে তারা জানান, প্রয়োজনে ব্রিটেন ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’প্রকল্পে সহায়তা করতে আগ্রহী। সফরকালে তারা সিলেট, কক্সবাজার ও ঢাকায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর চেয়ারম্যান মেহফুজ চৌধুরী জানান, ব্রিটিশ এমপিদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছে। আগামী ২০ সেপ্টেম্বর তারা ফিরে যাবেন। তিনি জানান, এবার তাদের প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শাপলা’।

সোমবারের এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অব সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অব সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’- প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, শুরু থেকেই সিলেট সিটি কর্পোরেশন তাদের সবধরনের সহায়তা দিয়ে আসছে। এ কার্যক্রমে বৃটিশ এমপিদের সরাসরি অংশগ্রহণ একটি নতুন মাইলফলক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa