Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সিলেটে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
বিভাগীয় সংবাদ সিলেট

সিলেটে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

By Shamim RezaOct 28, 2021, 12:29 AM Asia/Dhaka2 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেটে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফাতেমা বেগম (৩৮) নামে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে। অপরদিকে ওসমানীনগরে দুই সন্তানের জননী সালমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরের নিজপাট নয়াবাড়ি গ্রামে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে ফাতেমা বেগমের। তিনি ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। এদিন সন্ধ্যা ৬টার দিকে বসত ঘরের গ্রিল খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির রান্না ঘরে বিদ্যুতের কাজের জন্য লাইন নেওয়া হয়েছিল। ভুলবশত; লাইনের কাটা অংশ গ্রিলে জড়িয়ে থাকায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তার।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, জেলার ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী দুই সন্তানের জননী সালমা বেগমের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৭ অক্টোবর) বিকেলে বসত ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেন। পরে সন্ধ্যার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। বিকেল ৪টার দিকে নিহতের ছোট ছেলে বাড়িতে ফিরে ঘরের ভেতরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে থানায় খবর দেন। খবর পেয়ে সন্ধ্যার দিকে ওসমানীনগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে এদিন বিকাল ৩টার দিকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। আলামতে আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঘটনার নেপথ্যের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

May 24, 2026, 10:26 PM Asia/Dhaka
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

May 24, 2026, 9:05 PM Asia/Dhaka
জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

May 24, 2026, 8:32 PM Asia/Dhaka
Latest News
ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp