সভামঞ্চে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে একদল যুবক ‘দুলভাই, দুলাভাই’ স্লোগান শুরু করেন। দীর্ঘক্ষণ এমন স্লোগান চলতে থাকে। হঠাৎ মঞ্চের একপাশে এগিয়ে যান প্রধানমন্ত্রী–বলে ওঠেন, ‘দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া, যাই আমি? যাবো?’ প্রধানমন্ত্রীর এই কথায় জনসভাস্থলে হাসির রোল শুরু হয়।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী খননের পরে জনসভায় এমন হাস্যরসের ঘটনা ঘটে।
এর আগে কোদাল হাতে এই নদী খনন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নদী তীরে জনসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কথা বলতে চুপ করতে হবে। আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা।’
আরও পড়ুনঃ
সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর বাড়ি সিলেটে। সিলেটে তাকে ‘দুলাভাই’ হিসেবে সম্বোধন করেন অনেকে। শনিবার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়েই সিলেটে পৌঁছেন তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


