Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেটে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ
জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেটে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 2021Updated:October 19, 20212 Mins Read

সিলেটে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ

Advertisement
জুমবাংলা ডেস্ক: ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের’ বিরুদ্ধে সিলেটে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেটসহ সারাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ জন্ম থেকে অসাম্প্রদায়িকতার চেতনা ও আদর্শকে লালন ও বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করে এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। নেতৃবৃন্দ এদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থেকে বর্তমান বাংলাদেশে চলমান শান্তি ও সমৃদ্ধির ধারাকে সমুন্নত রাখারও আহবান জানান।

সমাবেশে তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক,যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল প্রমুখ।

এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট জেলা ও মহনগর যুবলীগ সিলেট নগরীতে পৃথক পৃথকভাবে র‌্যালি ও সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ (ভিপি), সাধারণ সম্পাদক শামীম আহমদ। সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খাঁন মুক্তি সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

July 15, 2026
শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

July 15, 2026
দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

July 15, 2026

Latest News

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa