
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতর্তিয় সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার দুপুর সোয়া ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এসমএমিপর দক্ষিণ সুরমা থানা পুলিশ ইমন ও আয়নুলকে থানার বরইকান্দি এলাকার ১ নম্বর রোড থেকে গ্রেফতার করে। ইমন বরইকান্দি ১নং রোডের মৃত ফারুক মিয়া ছেলে ও আয়নুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল গ্রামের সামছুল হকের ছেলে। বর্তমানে আয়নুল কাজিরখলার আফজল মিয়ার কলোনিতে বসবাস করেন। বিকেলে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিগগিরই তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আলোচিত শ্রমিক নেতা রিপন খুনের রহস্য উদঘাটন করা হবে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, শ্রমিক নেতা রিপন হত্যা মামলার ২নং এজাহারনামীয় আসামি রিমুর ছোট ভাই ইমন। ইমনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় হত্যাসহ ৪৬টি মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



