Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেট বিভাগে একদিনে বজ্রপাতে ৯ জনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেট বিভাগে একদিনে বজ্রপাতে ৯ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 6, 20202 Mins Read

সিলেট বিভাগে একদিনে বজ্রপাতে ৯ জনের প্রাণহানি

Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেট বিভাগে বজ্রপাতে একদিনে ৯ জন মারা গেছে। নিহতদের মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের একজন বৃদ্ধ, চুনারুঘাটে একজন ও আজমিরীগঞ্জের ২ কিশোর, সুনামগঞ্জের ধর্মপাশায় এক যুবক, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২ জন, কমলগঞ্জে একজন এবং সিলেটের বালাগঞ্জে এক স্কুলছাত্র রয়েছেন।

আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত চার জেলার বিভিন্ন উপজেলায় এসব মৃত্যু ঘটে বলে পুলিশ , হাসপাতাল ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।
আজ সকাল ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নদীতে মাছ শিকাররত ছেলেকে এগিয়ে আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইভাবে মাছ

শিকার করতে যাওয়া আজমিরীগঞ্জ উপজেলার মারফত আলী (১৭) ও রবিন (১৬) নামে আরও দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন।
আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুনারুঘাটে বজ্রপাতে শাহজাহান মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দোহা লালচাঁন এলাকার শহীদ মিয়ার ছেলে। এছাড়া সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবায় মাছ ধরতে গিয়ে মঞ্জু মিয়া (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। সে সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সবজি ক্ষেতের পরিচর্যাকালে সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)। বেলা দুইটার দিকে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গোলেরহাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল লতিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ গোলেরহাওর গ্রামের ওলিউর রহমানের ছেলে ।
এদিকে, আজ সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বালাগঞ্জ ইউনিয়নের চকপীরপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa