Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সীমান্তে দেয়াল নির্মাণে অনুমোদন দিলো মার্কিন সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক

সীমান্তে দেয়াল নির্মাণে অনুমোদন দিলো মার্কিন সুপ্রিম কোর্ট

By Saleh MohammadJuly 27, 20191 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমোদন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ডেমোক্র্যাটদের বিরোধীতা স্বত্তেও তাদের পাশ কাঁটিয়ে দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণ সম্পন্ন করতে পারবেন তিনি।

সীমান্তে দেয়াল নির্মাণে অনুমোদন দিলো মার্কিন সুপ্রিম কোর্টশুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের এক আদেশে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল থেকে ২৫০ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে পারবেন।

মেক্সিকো সীমান্তে এ দেয়াল নির্মাণ ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান একটি প্রতিশ্রুতি ছিলো।

এর আগে ক্যালিফোর্নিয়ার আদালত ওই তহবিল আটকে দিয়েছিল। সুপ্রিম কোর্টের আদেশের পর এক টুইট বার্তায় একে বড় বিজয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

সুপ্রিম কোর্টের আদেশের ফলে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের এই তহবিল ব্যবহার করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

চলতি বছরে জাতীয় নিরাপত্তার জন্য দেয়াল নির্মানের জন্য ৬৭০ কোটি মার্কিন ডলার চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের তরফে দাবি করা হয়, জরুরি অবস্থা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন।

ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্রান্ডে উপত্যকায় দেয়াল নির্মাণে ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদন করে কংগ্রেস। তবে আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে কংগ্রেসের প্রতিনিধিরা।

সূত্র : বিবিসি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa