
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাতায়াতের সড়ক না থাকায় ওই এলাকার গ্রামীবাসীদের ভারতের সড়ক মাড়াতে হয়। ভারতের ওপর নির্ভরতা কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একবার এ সড়কটি হয়ে গেলে নেপালের সাধারণ মানুষের ভারতের ওপর নির্ভরতা কেবল কমবে তা নয়, দেশটির আর্মড-পুলিশও এলাকাটিতে বর্ডার পোস্ট বসাতে পারবে। একইসঙ্গে দিতে পারবে টহলও।
অন্যদিকে তিনকারের কাছেই চায়না বর্ডারেও গমনাগমন সহজতর হবে সড়কটির কাজ সম্পন্ন হলে। এছাড়া পিলগ্রিম ও কৈলাস মানস সরোবরে পর্যটকদের যাতায়াত সহজ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



