আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের সীমান্ত নিয়ন্ত্রণ রেখা এলওসি’র কাছে পাকিস্তানি সেনাবাহিনী প্রায় ২ হাজার সেনা সদস্য জড়ো করেছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর সীমান্তের বাঘ এবং কোটলি সেক্টর ঘেঁষে প্রায় এক ব্রিগেড পাক সেনা সদস্যের এই উপস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

Advertisement
তারা জানিয়েছে, একটি শান্তিপূর্ণ অবস্থান থেকে ওই সেনাদের সীমান্তে নিয়ে এসেছে পাকিস্তান সেনাবাহিনী। এই মুহূর্তে তারা নিয়ন্ত্রণ রেখার ৩০ কিলোমিটার এলাকায় অবস্থান করছে।

দেশটির বার্তাসংস্থা এএনআইকে ভারতীয় সেনাবাহিনীর সূত্রগুলো বলছে, বর্তমানে এ সেনাদের আক্রমণাত্মক ভঙ্গিতে মোতায়েন করেনি পাক সেনাবাহিনী। তবে ভারতীয় সেনাবাহিনী পাক সেনাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতীয় সেনাবাহিনীর ওই সূত্র বলছে, সীমান্তের পাকিস্তান সেনাবাহিনী সেনা সদস্যদের এমন এক সময় জড়া করেছে; যখন পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা এবং জয়েশ-ই-মোহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলোতে স্থানীয় এবং আফগান তরুণদের দলে টানার কাজ চলছে।

সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী যে সেনা সদস্যদের নিয়ে এসেছে তাদের পরিমাণ প্রায় এক ব্রিগেডের মতো। এ সদস্যদের সংখ্যা ২ হাজারের বেশি হতে পারে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর কাশ্মীর সীমান্তে শতাধিক এসএসজি কমান্ডো মোতায়েন করেছে পাকিস্তান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ পাকিস্তানি এসএসজি কমান্ডো নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীরও বেশ কয়েকজন সদস্য পাকিস্তানের গুলিতে প্রাণ হারিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google