Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের দুর্নীতির জন্য দুই বছরের নির্জন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশের একটি আদালত। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগ ছিল।

শনিবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত এক মামলায় তাকে দোষীসাব্যস্ত করে সাজা দেন দেশটির আদালত।  খবর বিবিসি, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের।

এদিন রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এই সামরিক শাসক।

এপ্রিলে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে রয়েছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেফতারির সময় তার ঘর থেকে পাওয়া গিয়েছিল ১৩ কোটি মার্কিন ডলারের সমমূল্যের সুদানি পাউন্ড। তা নিয়ে অভিযোগের প্রেক্ষিতেই আর্থিক দুর্নীতির মামলা।

সুদানের সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবী জানান, ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থান ও এ বছরের শুরুতে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অপর এক মামলার শুনানিতে তাকে আদালতে ডাকা হতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.