Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সুদানে সরকার পরিচালনা নিয়ে চুক্তি
আন্তর্জাতিক

সুদানে সরকার পরিচালনা নিয়ে চুক্তি

By Saleh MohammadJuly 5, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ ও দেশটির চলমান বিক্ষোভে নেতৃত্ব দেয়া নেতারা শুক্রবার সরকার পরিচালনার নতুন কমিটি বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। এই কমিটি নিয়ে তাদের মধ্যে বিতর্ক চলছিল। মাসের পর মাস ধরে চলা দেশটির রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে এই চুক্তি একটি বড় অগ্রগতি। খবর এএফপির।

সুদানে সরকার পরিচালনা নিয়ে চুক্তিআফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতাকারী মোহাম্মাদ আল-হাসেন লেবাত সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষ তিন বছর বা এর কিছু বেশি মেয়াদে পালাক্রমে সামরিক ও বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সুযোগ রেখে একটি পরিষদ গঠন বিষয়ে সম্মত হন।

দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত এপ্রিলে সামরিক বাহিনীর হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সুদানে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়। ক্ষমতা দখল করা জেনারেলরা বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো বিক্ষোভকারীদেরকে বাধা দেয়ায় দেশটিতে এ রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়।

এক বিবৃতিতে ক্ষমতাসীন সামরিক পরিষদের উপ-প্রধান জেনারেল মোহাম্মাদ হামদান দাগালো বলেন, ‘আমরা সকল রাজনৈতিক শক্তি এবং এই পরিবর্তনের অংশীদার সকলকে আশ্বস্ত করতে চাই যে এই চুক্তিতে সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কাউকে বাদ রাখা হয়নি।’

Advertisement

গত ৩ জুন রাজধানী খার্তুমে সেনা সদরদপ্তরের বাইরে অনেকদিন ধরে অবস্থান করা বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর পর উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে সামরিক বাহিনীর ওই অভিযানে অনেক বিক্ষোভকারী নিহত ও কয়েকশ’ আহত হয়।

ইথিওপীয় ও আফ্রিকান ইউনিয়নের দূতের মধ্যস্থতায় তাদের মধ্যে বুধবার সর্বশেষ দফার আলোচনা শুরু হয়েছিল।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa