Advertisement
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ গণপরিবহন পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

স্টেশনে দেখা যায়- অনেক যাত্রীরা সকালে এসে গাড়ি না পেয়ে পড়েছেন দুর্ভোগে। সিএনজি কিছু চললেও যাত্রীদের অভিযোগ দ্বিগুণ-তিনগুণ ভাড়া হাঁকাচ্ছেন চালকরা।

গণপরিবহন পরিষদের নেতারা জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়। কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারো টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতির ডাক দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, যতদিন পর্যন্ত সেতুর টোল আদায় বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। সুনামগঞ্জের সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না।

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.