Advertisement
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।নিহতরা হলেন- মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

জানা যায়, নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন।

সকালে গৃহকর্মী কাজে এসে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের দুঃসম্পর্কের বোন নার্গিস বেগমের পরিবার একই বাসায় থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত বটি দা পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাইকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ওসি নাজমুল হক বলেন, ‘হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.