Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন জামায়াত নেতা
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ সিলেট

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন জামায়াত নেতা

By Saiful IslamDecember 10, 20192 Mins Read

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন জামায়াত নেতা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের এক জামায়াত নেতা নিঃসন্তান প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব মালেক হুসেন পীর গতকাল সোমবার জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন। এদিকে জামায়াত নেতা ভুয়া পরিচয়ে ভাতা তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

লিখিত আবেদন থেকে জানা যায়, সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সরদারপুর গ্রামের মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ২০০৮ সালে নিঃসন্তান অবস্থায় মারা যান। মৃত্যুর কিছুদিন পর ২০০৯ সালে মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান ও একাত্তরের শান্তি কমিটির তালিকাভুক্ত সদস্য আনজব আলীর কাছ থেকে সরদারপুর গ্রামের মৃত আফতর আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে পরিচয়ে জন্মনিবন্ধন নেন।

আব্দুল লতিফ ২০১৮ সালের ২০ মার্চ নিজেকে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে পরিচয় দিয়ে এফিডেভিট করেন। তাঁর এই এফিডেভিটে সত্যায়ন করেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন। ২০১৭ সালের ২ মার্চ মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে মর্মে উত্তরাধিকারী সনদপত্র দেন মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক। ২০১৭ সালের জুলাই থেকে মো. আব্দুল লতিফ মুক্তিযোদ্ধার ছেলের ভুয়া পরিচয় দিয়ে ভাতা তুলছেন।

এদিকে ভাতা তোলার পরে আব্দুল লতিফ নিজের পুরনো ভোটার আইডি কার্ড বাতিল করে মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের ছেলে পরিচয়ে সেটা সংশোধন করার চেষ্টা করছেন।
আবেদনকারী মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, ‘আব্দুল লতিফের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে আমি লিখিত আবেদন করেছি।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমীর বিশ্বাস বলেন, ‘এসংক্রান্ত একটি আবেদন গতকাল পেয়েছি। আমি সমাজসেবা অফিসকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’ সূত্র : কালের কন্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026
স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

July 13, 2026

Latest News

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa