তার ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এরইমধ্যে নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শকের প্রিয় অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। পর্দার চরিত্র নয়, সম্প্রতি নিজের ভক্তদের সামনে উন্মোচন করলেন তার একান্ত অন্তরঙ্গ অনুভূতি ও দীর্ঘ সংগ্রামের গল্প। বলা যায়, নিজের জীবনের অজানা ও গোপন অনেক কথা প্রকাশ করলেন ‘ন ডরাই’ ছবির নায়িকা।

সুনেরাহ

Advertisement

সম্প্রতি নিজের ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব বা শোক যাই বলুন না কেন।’

নিজের ভেতরের অদ্ভুত অনুভূতির বর্ণনা দিয়ে সুনেরাহ বলেন, ‘অনুভূতিটা ছিল অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, তবুও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য।’

অভিনেত্রী আরও জানান, নিজের সংগ্রামের পথচলা তাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবকিছু পেরেছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।’

শেষে নিজের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে সুনেরাহ লিখেছেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।’

১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

সুনেরাহর এই খোলামেলা ও শক্তিশালী বর্ণনায় অনুরাগীরা তাকে সমর্থন জানাচ্ছেন। সেইসঙ্গে তার সাহসিকতাকে প্রেরণার উৎস হিসেবে দেখছেন অনেকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.