Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুন্দরবনে হরিণ শিকারি চক্র আটক, নৌকা ও ফাঁদ জব্ধ
জাতীয় বিভাগীয় সংবাদ

সুন্দরবনে হরিণ শিকারি চক্র আটক, নৌকা ও ফাঁদ জব্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 20203 Mins Read
সুন্দরবন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সুন্দরবন থেকে হরিণ শিকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, শিকারের কাজে ব্যবহৃত ৩৩০ ফিট ফাঁদ, তিনটি দা, একটি কুড়াল, একটি ককসিট এবং পাঁচটি ড্রাম জব্ধ করা হয়। খবর ইউএনবি’র।

রবিবার রাত ১০টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে শিকারিদের আটক করা হয়।

তারা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার মনিদার গাজীর ছেলে সৈয়দ গাজী (৫৫) ও কাউমখোলা গ্রামের পীর আলী শেখের ছেলে মো. ফারুক শেখ (৪০) এবং দাকোপ উপজেলার বানিয়াখালী গ্রামের মাহাবুব শেখের ছেলে হযরত আলী শেখ (৪০)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘বন বিভাগের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় চরাপুটিয়া এলাকা থেকে তিন হরিণ শিকারিকে আটক করেন। সংঘবদ্ধ ওই হরিণ শিকারি চক্রের সদস্যরা আইন ভঙ্গ করে চোরাপথে সুন্দরবনে প্রবেশ করেন। ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।’

তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএফও বেলায়েত।

বন বিভাগ বলছে, হরিণ শিকার ঠেকাতে তাদের নানা তৎপরতা রয়েছে সুন্দরবনে। স্মার্ট টহলের পাশাপাশি বন বিভাগের নিয়মিত এবং বিশেষ টহল চলে সুন্দরবনে। বনের সম্পদ রক্ষায় বন বিভাগ সব সময় সতর্ক অবস্থায় রয়েছে। এরপরেও শিকারি চক্র চোরাইভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে। তবে, বন বিভাগের তৎপরতার কারণে শিকারিরা ধরা পড়ছেন। বিভিন্ন সময়ে উদ্ধার করা হচ্ছে হরিণের মাংস, মাথা, চামড়া, নৌকা ও ফাঁদ।

বন বিভাগের তথ্য মতে, সুন্দরবন থেকে শিকার করে নিয়ে যাওয়ার সময় এ বছর এখন পর্যন্ত বন বিভাগ প্রায় ২৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ধরা পড়েছেন অর্ধশত হরিণ শিকারি। বনের মধ্যে শিকারিদের ফাঁদ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২২ হরিণ। আর লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে তিনটি।

সূত্র জানায়, প্রায় সারা বছর ধরে কম বেশি হরিণ শিকার চলে সুন্দরবনে। বনসংলগ্ন বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে একাধিক শিকারি চক্র। কখনও জেলে সেজে আবার কখনও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে চোরাপথে শিকারিরা বনে প্রবেশ করেন। বনের যেসব স্থানে হরিণের বেশি চলাফেরা এমন সব স্থানে ফাঁদ পেতে এবং বিষটোপ দিয়ে হরিণ শিকার করা হয়। এরপর বনের মধ্যে মাংস তৈরি করে লোকালয়ে নিয়ে আসা হয়। মাঝে মধ্যে জীবিত হরিণও লোকালয়ে নিয়ে আসেন শিকারিরা।

সূত্র আরও জানায়, ফাঁদ পেতে এবং বিষটোপ দিয়ে অধিকাংশ সময় হরিণ শিকার করা হচ্ছে। ধরা না পড়লে জানার উপায় নেই সুন্দরবন থেকে বছরে কত সংখ্যক হরিণ শিকার করা হচ্ছে। শিকারিরা সুন্দরবনে যে পরিমাণ হরিণ শিকার করে তার নামমাত্র ধরা পড়ে। আর শিকারি চক্র রয়ে যায় ধরা ছোয়ার বাইরে। মাঝে মধ্যে শিকারি চক্রের সদস্যরা ধরা পড়লেও থেমে নেই হরিণ শিকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa